“Tumi Amar Shopno” song lyrics. “তুৃমি আমার স্বপ্ন”

কথা ও সুরঃ আব্দুল্লাহ আল মারুফ।
দিকনির্দেশনায়ঃ আব্দুল ওয়াহিদ মাঝি।
লেবেলঃ স্টুডিও ভোকাল।

 

তুমি আমার স্বপ্ন

তুমি আমার স্বপ্ন আশা,
ওগো নাবী সল্লিয়ালা।
ইচ্ছে আমার একবার হলেও
যাব আমি ওই মাদীনা।

আধাঁর ভুবনে তুমি এসে
আলো জ্বেলেছিলে,
পথহারা মানুষের দিশা
তুমি দেখিয়েছিলে।
তুমিতো সে মহান পুরুষ
নাবী কামলীওয়ালা।

তোমার আগমনে হলো
এ ধরনী উজালা,
তোমার পরশে সবে হলো
খুশিতে উতলা।
তুমি হলে শ্রেষ্ঠ মানব
নাবী কাওছারওয়ালা।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close